যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কাল, ট্রাম্পের জনপ্রিয়তার পরীক্ষা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগামীকাল (৩ নভেম্বর) ভোটগ্রহণ। দুই কক্ষবিশিষ্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। অন্যদিকে নির্বাচনী জরিপে এগিয়ে থাকা ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশায়। শেষ মুহূর্তের প্রচারণায় দুই দলের প্রার্থীদের সমর্থনে মাঠে নেমেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার।
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ২১:১১